খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,বিশিষ্ট শিশু সংগঠক ছড়াকার প্রদীপ ভট্টাচার্য্য (৬০) বৃহষ্পতিবার সকাল ৮.৩০ টায় নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন।
তিনি পটিয়া গৈড়লাস্থ মনিন্দ্র লাল ভট্টাচার্য্যের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকালে পারিবারিক শ্বশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল কবীর,চট্টগ্রাম মহানগর সভাপতি মুনীর হেলাল, সাধারণ সম্পাদক বিশ্বজিত বসু,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, উত্তর জেলার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্ত , বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল,সাধারণ সম্পাদক কাজল নন্দী যৌথ বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।





