চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে মো.গফুর (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত গফুর একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পাহাড়ের গফুরের লেবু বাগান রয়েছে। সে লেবু বিক্রি করে সংসার চালান বলে জানা গেছে। নিহতের ভাতিজা মো.আসিফ বলেন, দুপুরে গুচ্ছগ্রাম বাজারের পাইকারি লেবুর দোকানে সামনে আমার চাচাকে (গফুর) সামনে পেয়ে একটি মহিষ ঢুষ মারে। এতে মহিষের শিং তার পেট ও বুকে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিন্দিতা লোধ বলেন, দুপুর ২টা ২৫মিনিটের সময় গফুর নামের এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। তার বুক ও পেটে মারাত্মকভাবে জখম হয়েছে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
(Last Updated On: ) “স্মার্ট লাইভস্টক -স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্যে বোয়ালখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি, শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা […]
ভাত কি আসলেই ক্ষতিকর, কী বলছেন বিশেষজ্ঞরা?
(Last Updated On: ) ভাত খেলে ওজন বাড়ে, ভাতে নেই কোনো উপকার- এ ধরনের নানা কথা প্রচলিত। তবে আসলেই কি ভাত এতোটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাতকে যতটা ক্ষতিকর মনে করা হয় আসলে তা নয়। বরং ভাতের মধ্যে রয়েছে উপকারও। তবে সেই উপকার পাওয়ার জন্য মানতে হবে কিছু নিয়ম। এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের মতামত। দিনে […]
তিন দেশে অর্থপাচার কমিশনার সাঈদের
(Last Updated On: ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর ও যুবলীগ নেতা একেএম মমিনুল হক সাঈদের ৫ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার বিরুদ্ধে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানে ৭৮ লাখ টাকা পাচারে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক […]



