জাতীয়

২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার

পবিত্র রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইনের ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দামে কৃষি […]

জাতীয়

অজানা গন্তব্যের দিকে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদর কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে জলদস্যুরা। বৃহস্পতিবার সোমালিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি।  শুক্রবার (১৫ মার্চ) বিকেলে জাহাজটির নোঙর তুলে অবস্থান পরিবর্তন করতে থাকে তারা। এদিকে,ভারতীয় নৌবাহিনী আজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সাহায্যের আবেদন পেয়ে জাহাজটির কাছে প্রথমে তাদের একটি নজরদারি […]

জাতীয়

বাংলাদেশিসহ ৪৫০০ জনকে নাগরিকত্ব দিয়েছে ভারত

চার বছরে ৪ হাজার ৫০০ জনেরও বেশি বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের এসব মানুষ ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। খবর এনডিটিভির সম্প্রতি পাশ […]

চট্টগ্রাম

জুতা-ব্যাগে সোয়া কেজি স্বর্ণ, বিমানযাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার চুড়ি উদ্ধার হয়েছে। ওই যাত্রীকে আটক করে থানায় দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের ভেতরে লুকিয়ে রেখে ওই স্বর্ণালংকারগুলো আনা হয়। শুক্রবার (১৫ মার্চ) সকালে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসব স্বর্ণালংকার উদ্ধার করেন। এর […]

চট্টগ্রাম

কর্ণফুলীর তীরে ‘আধিপত্যের বিরোধে’ সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কর্ণফুলী নদীর তীরবর্তী একটি রেস্তোঁরার ব্যবস্থাপক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক সংলগ্ন হামিদচর এলাকায় স্থানীয় বাসিন্দা ইকবাল বনাম বাবুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে অন্তত আটজন গুরুতর আহত হয়। […]

জাতীয়

ক্ষমা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের চিঠিতে ‘নিম্নমানের খেজুর’ লেখা নিয়ে ক্ষমা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এ সময় ভুলের জন্য ক্ষমাও চান তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আহসানুল ইসলাম টিটু বলেন, ‘কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রলিং হচ্ছে। আমাদের […]

জাতীয়

একীভূত হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক

শ‌রীয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয় সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হ‌বে এরপর সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। একীভূত হওয়ার বিষয় জান‌তে চাইলে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান আফজাল করিম ব‌লেন, এ […]

জাতীয়

বিজিএমইএ ২০২৪-২৬ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত

বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮টি অফিস বেয়ারার পদে ৮ জন প্রার্থী তাদের নমিনেশন জমা দেন এবং বোর্ড কর্তৃক যাচাই বাছাই করা হয়। পরে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করায় নির্বাচন বোর্ড নমিনেশন দাখিলকৃত প্রার্থীদের অফিস […]

প্রধান পাতা

ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাতে পৌনে ১১টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকটি পরীক্ষা করতে একটু সময় লাগেবে। সেজন্য তাকে ভর্তি […]

জাতীয়

সংগীতশিল্পী সাদী মোহাম্মদ আর নেই

মারা গেছেন সংগীতশিল্পী সাদী মোহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এই সংগীত তারকার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। শামীম আরা নীপা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে […]