জাতীয়

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে : আখতার

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি করেন আখতার। আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। বৈষম্যবিরোধী […]

জাতীয়

রাজনৈতিক সহিংসতায় বছরজুড়ে নিহত ১১৮০

চলতি বছর সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১ হাজার ১৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ হাজার ৫১ জন। এর মধ্যে শুধু জুলাই-আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন ১ হাজার ১৩ এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি […]

জাতীয়

সচিবালয়ে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক স্পার্ক থেকে : তদন্ত কমিটি

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই আগুনের পেছনে কোনো ব্যক্তি সংশ্লিষ্টতা পায়নি কমিটি। বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভবনের ডিজাইন এবং বাতাসের গতির কারণে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তদন্ত কমিটি এই প্রতিবেদন […]

চট্টগ্রাম

৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানো, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ৪ টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলে। শিক্ষার্থীদের নয় দফা দাবিগুলো হলো- ভর্তি পরীক্ষার আবেদন ফি ২ শ টাকা করতে […]

বিজ্ঞাপন

বোয়ালখালীবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা

বোয়ালখালীবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি ,বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস।

চট্টগ্রাম

চসিকের হাতেই ফিরছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাস্টি গঠনের অনুমোদন চিঠি চ্যালেঞ্জ করে ২০১৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর করা রিটের রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের দায়ের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলার শুনানিতে এ স্থগিতাদেশ প্রদান করেন বিচারপতি মো. রেজাউল হক। গত মঙ্গলবার এ শুনানি […]

জাতীয়

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

সংসদ নির্বাচনে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা। এছাড়াও তারা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১% ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের মতবিনিময়কালে এসব প্রস্তাব তুলে […]

প্রধান পাতা

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বোয়ালখালীতে ১৫১টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রিফাত পোপাদিয়া সৈয়দপুর গ্রামের ফটিক চাঁদের বাড়ির এখলাজুর রহমানের ছেলে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোপাদিয়া ৬ নম্বর ওয়ার্ডের গাবতল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, জব্দকৃত ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১৫ দশমিক […]

জাতীয়

সংস্কার ও নির্বাচনকে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় না করানোর দাবি বাম গণতান্ত্রিক জোটের

সংস্কার ও নির্বাচনকে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় না করিয়ে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সভায় সারা দেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিণ্ডিকেট ভেঙে দেয়া, রেশনিং ব্যবস্থা […]

চট্টগ্রাম

বিমানের সিটের নিচে মিলল ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণের বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি সিটের নিচে লুকানো ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা […]