জাতীয়

সব সাজা থেকে মুক্ত হলেন তারেক রহমান

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সাল থেকে ৮০টির অধিক মামলা হয়। পর্যায়ক্রমে সেসব মামলার বেড়াজাল থেকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হচ্ছিলেন বিএনপির এই শীর্ষ নেতা। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার মামলা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা এবং মানহানির মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ড হয়। দণ্ডের এসব মামলার মধ্যে […]

জাতীয়

ঈদুল আজহা ৬ জুন

মধ্যপ্রাচ্যের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সৌদি আরবে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৮ মে, ২০২৫) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় […]

জাতীয়

প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক রবিবার

সব রাজনৈতিক দলের সাথে আগামীকাল রবিবার (২৫ মে) বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।     দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে। জানা গেছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ […]

চট্টগ্রাম

চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে আগামীকাল

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এ প্রতিপাদ্য নিয়ে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভুমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী আগামী ২৫ থেকে ২৭ মে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগে বিভাগীয় কমিশনারের […]

প্রধান পাতা

জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি, বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস।

জাতীয়

সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো.জসিম উদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এ […]

জাতীয়

নির্বাচনের রোড ম্যাপ উপস্থাপন করতে সরকারের প্রতি এনসিপির আহ্বান

নির্বাচন ও গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়া নিয়ে রোড ম্যাপ উপস্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ মে) দুপুর ১২টায় বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের পরপরই সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

প্রধান পাতা

বোয়ালখালীতে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, “ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় […]

চট্টগ্রাম

সংবাদ সম্মেলনে ডেকে উধাও বৈছাআ, সাংবাদিকদের ক্ষোভ চরমে!

চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে উপস্থিত না হয়ে সাংবাদিকদের অপেক্ষায় রেখে বিতর্কের মুখে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখা। সংবাদ সম্মেলনে না গিয়ে পরে ক্ষুদেবার্তায় তা বাতিলের কথা জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত সংবাদকর্মীরা। রবিবার (১৯ মে) রাত ১১টায় বৈছাআ নগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন এক বার্তায় সাংবাদিকদের জানান, সোমবার (২০ মে) […]

চট্টগ্রাম

‘জব্বারের বলীখেলা হবে সরকারের পৃষ্ঠপোষকতায়’

আগামী বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হবে জব্বারের বলীখেলা। এছাড়া চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ আয়োজনেও যুক্ত থাকবে এই মন্ত্রণালয়। সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জব্বারের বলীখেলা একটি শতবর্ষী আয়োজন।এটি চট্টগ্রামের ঐতিহ্য বহন করে। আমরা  বলীখেলা উদযাপন কমিটির […]