সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদের দেখা মিলেছে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ […]
Month: ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের জানাজায় মানুষের ঢল
শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে চট্টগ্রামে শেষ বিদায় জানানো হল সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নোমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মসজিদের সামনের মাঠটি কানায় কানায় ভরে ওঠে। মাঠ ছাপিয়ে পাশের সড়কও পরিপূর্ণ ছিল মানুষে। জানাজায় অংশ নেন […]
জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু
আত্মপ্রকাশ করল তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অগ্রভাগে থাকা একদল তরুণ-তরুণী এই দল গঠনের উদ্যোক্তা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান থেকে দলটি আত্মপ্রকাশ করে। জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীম আক্তার জাতীয় নাগরিক পার্টির […]
বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে মো.হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে চড়েছিল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হৃদয় কক্সবাজার জেলার মো.ইলিয়াছের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন […]
বোয়ালখালীবাসীকে শিব চতুদর্শী পূজার শুভেচ্ছা
বোয়ালখালীবাসীকে শিব চতুদর্শী পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি,বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস।
নতুন দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন […]
‘২৯ মিলিয়ন ডলার’ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান সিপিবির
‘২৯ মিলিয়ন ডলার’ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ বিশেষত সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের খবর নানাভাবেই প্রকাশিত হয়ে থাকে। এসবের সঙ্গে জড়িত […]
বোয়ালখালীতে হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রা শুরু করেছে হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর সদরের হোসেন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেক কেটে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.হোসেন আল মামুন, ডা.দেবাশীষ চৌধুরী বোয়ালখালীর প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, দেবাশীষ বড়ুয়া রাজু, ব্যবসায়ী সরোজ চৌধুরী, […]
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মর্মান্তিক দিনটিকে স্মরণ রাখতে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং দিবসটিকে ‘জাতীয় শহীদ […]
ভোটার এলাকা স্থানান্তর ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশ
চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এই সময়ে কার্যক্রম সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি […]











